ঢাকা | বঙ্গাব্দ

কৃমিল্লার বরুড়ার রোড এক্সিডেন্টে এস এস সি পরিক্ষার্থী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ছবি: ছবির ক্যাপশন: ছবি:
ad728
কুমিল্লার বরুড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তানিম আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চান্দিনা-রামমোহন সড়কের বানিয়াচং গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম আহমেদ বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের নবীপুর গ্রামের প্রয়াত আব্দুল বাতেন বাকীর মেজো ছেলে। তিনি রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিম মোটরসাইকেলের পেছনে বসে চান্দিনা থেকে রামমোহন বাজারে আসছিলেন। পথে বানিয়াচং এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আইসিইউতে রাখেন। স্বপ্নভরা এক কিশোরের এমন অকাল মৃত্যুতে নবীপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, বন্ধু ও সহপাঠীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চান্দিনা-রামমোহন সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে যাত্রী ও সিরিয়াল নিয়ে প্রায়ই বেপরোয়া প্রতিযোগিতা চলে। "কার আগে কে যাবে"—এমন প্রতিযোগিতার কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো হয়।

এলাকাবাসীর দাবি, এই বেপরোয়া প্রতিযোগিতারই বলি হয়েছেন তানিম আহমেদ। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : ডেস্ক রিপোর্ট

কমেন্ট বক্স